‘এলজিইডির প্রকৌশলীরা ঠিকভাবে কাজ করছেন না’

 

মাঠ পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের যত বেশি কাজ করার কথা অনেক ক্ষেত্রে তারা সে কাজ ঠিকভাবে করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, তাদের আরও বেশি কাজে লাগাতে হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পাবলিক-প্রাইভেট স্টেকহোল্ডার কমিটির (পিপিএসসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এর একটি বড় উদাহরণ হচ্ছে ই-জিপি সিস্টেম।
সেই সঙ্গে সরকারি প্রকল্পে জনগণকে তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে।
জনগণের জন্য কাজ হয়, সেই কাজে যদি তাদেরও অংশগ্রহণ থাকে, সেটি আরও অনেক ভালো হওয়ার কথা।
আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এলজিইডিকে বলবো, জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীদের আপনারা ব্যবহার করতে পারছেন না।
তাদের যেভাবে কাজ করার কথা, তারা সেভাবে কাজ করে না বলে মনে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.