বনানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পর ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, কুড়িল থেকে সিএনজিতে যাচ্ছিলাম। বনানী-কাকলী রেলস্টেশনের সামনে মাইক্রোবাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফলে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।