বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে রূপা ও প্লাটিনামের দাম।
গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই শতাংশের ওপরে কমে গেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪০ ডলারের ওপরে কমে ১৯৫০ ডলারের নিচে নেমেছে।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হলেও আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।

এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক জাগো নিউজকে বলেন, আমরা সর্বশেষ যখন স্বর্ণের দাম বাড়িয়েছি, সে সময় পরিকল্পনা ছিল ভরিতে ২ হাজার ৫০০ টাকা বাড়ানোর।
কিন্তু বৈশাখ ও ঈদের কথা চিন্তা করে দেড় হাজার টাকার মতো বাড়ানো হয়েছে।
তাই বিশ্ববাজারে দাম কমলেও আমরা এখনই স্বর্ণের দাম কামনোর চিন্তা করছি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.