চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭৫৮৫ জন

চলতি বছর সৌদি এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল।

কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেনিএবার সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়।
সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ করতে পারবেন ১ লাখ ৫১ জন হজযাত্রী।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।
দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন।

তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজপালনের সুযোগ পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.