কর্মীদের ১ হাজার পাউন্ড বোনাস ঘোষণা ইজিজেটের

শ্রম বাজারের প্রতিকূল পরিবেশের মধ্যে নতুন কর্মী নিয়োগ ও পুরনো কর্মী ধরে রাখতে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর মধ্যে জোর প্রতিযোগিতা চলছে।
এ পরিপ্রেক্ষিতে গ্রীষ্মকালীন ছুটি শেষে নতুন ও পুরনো কেবিন ক্রুদের জন্য ১ হাজার পাউন্ড বোনাসের ঘোষণা দিয়েছে ইজিজেট।

গ্রীষ্মকালীন ছুটিতে যাত্রীর সংখ্যা বাড়ার প্রত্যাশা করছে ইজিজেট।
ফ্লাইটের সংখ্যা বেড়ে কভিডপূর্ব অবস্থায় পৌঁছবে বলে আশা করছে ব্রিটিশ স্বল্প ব্যয়ের উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
যাত্রী ভিড় সামলাতে কর্মীদের অবদান স্বীকার করে নতুন ও পুরনো কেবিন ক্রুদের জন্য এ বোনাসের ঘোষণা দেয়া হয়।
এর আগে গত মাসে নতুন কর্মীদের স্বাগত জানাতে একই পরিমাণ বোনাসের ঘোষণা দিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজও।

কভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় যুক্তরাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
এরই মধ্যে গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ভ্রমণ চাহিদাও বেড়েছে।
মহামারীর কারণে কয়েক হাজার কর্মসংস্থান হারিয়েছে উড়োজাহাজ পরিবহন শিল্পখাত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.