দেশে উৎপাদনের পরও কমছে না মোবাইলের দাম, ইন্টারনেট নিয়েও অসন্তোষ

১৫টি মোবাইল কোম্পানির উৎপাদন ও অ্যাসেম্বলিং কারখানা এখন বাংলাদেশে।
তারপরও কমছে না দাম।
সরকারের বিভিন্ন ধরনের শুল্ক সুবিধা নিলেও বিদেশ থেকে আমদানি করা মোবাইলের মতোই দাম রাখছে কোম্পানিগুলো।
মোবাইলে ডাটা ব্যবহারকারীদেরও অভিযোগের শেষ নেই।
দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারী বাড়লেও সেবার মান নিয়ে রয়েছে অসন্তোষ।

এ পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার দেশে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ‘বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং স্বাস্থ্যসম্মত বার্ধক্যের জন্য ডিজিটাল প্রযুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

জানা যায়, দেশে ১৫টি প্রতিষ্ঠান মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শুরু করেছে। উৎপাদন প্রক্রিয়ায় রয়েছে আরও পাঁচ-ছয়টি প্রতিষ্ঠান।
গত অর্থবছর প্রায় ৪ কোটি ১২ লাখ হ্যান্ডসেট উৎপাদন ও আমদানি হয়েছে। উৎপাদন হওয়া সেটের প্রায় ৬০ শতাংশই হয়েছে দেশে।
এছাড়া অবৈধপথে হ্যান্ডসেট আমদানির সংখ্যাও কম নয়।
এর পরিমাণও প্রায় ২০ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.