ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু হবে

বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সেটা মুখ্য নয়, দেশের ভাবমূর্তি ঠিক রাখতেই ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৮ জুন বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট। এ রুটের যাত্রীদের দীর্ঘ দিনের ফ্লাইট পরিচালনার দাবি যখন পূরণের পথে, তখন নতুন সুখবর ঢাকা-নিউইয়র্ক রুটে আবারো বিমানের ফ্লাইট চালুর প্রস্তুতির বার্তা।

এ অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী জানান, পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ আরও জরালো করা হবে। একইসঙ্গে বিমানের যে কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাদের শাস্তির আওতায় আনা হবে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশি- বিদেশি পর্যটক আনতে ভিসা প্রক্রিয়া সহজ করতেই হবে। আমরা ট্যুরিজমকে মাথায় রেখে এ প্রক্রিয়া যত সহজ করা যায় তা নিয়ে কাজ করছি। পাশের দেশ ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য, নেপাল ও ভুটানে কোনো সমুদ্র সৈকত নেই। আমরা যদি তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে পারি সেক্ষেত্রে আমরা অনেক পর্যটক পাব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.