‘সাকিবের ক্রিকেটীয় জ্ঞান খুব ভালো, ওকে সময় দিতে হবে’

প্রায় একই সময়ে ক্যারিয়ার শুরু করেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
দুজনের ক্যারিয়ারও এগিয়েছে প্রায় সমানতালে। একজন ব্যাট হাতে হয়েছেন দেশসেরা, আরেকজন ব্যাটে-বলে সমানতালে নিজেকে পরিণত করেছেন দেশের সেরা ক্রিকেটারে।

এখানেই শেষ নয়, প্রথমবার যখন ২০০৯ সালে অধিনায়কত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান, তখন তার সহ-অধিনায়ক হিসেবে ছিলেন তামিম ইকবাল। ২০১১ সালে একসঙ্গেই দায়িত্ব হারান এ দুজন। পরে ২০১৮ সালেও সাকিবের অধীনে খেলেছেন তামিম।

তাই কাছ থেকেই দেখেছেন সাকিবের অধিনায়কত্ব, একসঙ্গে খেলার সুবাদে সাকিবের ক্রিকেট জ্ঞান নিয়েও ভালো ধারণা রয়েছে তামিমের। তার মতে, বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করা সহজ নয়। তাই সাকিবকে অনেক বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক।

রোববার সংবাদমাধ্যমে তামিম বলেছেন, ‘আমি ওর অধিনায়কত্বের দুবারই খেলেছি, ২০১১ ও মাঝখানে শেষবার যখন ছিল। তো এটা রকেট সায়েন্স না, আমরা সবাই জানি ওর খুব ভালো ক্রিকেটীয় জ্ঞান আছে। আমি নিশ্চিত টেস্ট দলের অধিনায়কত্ব করা সহজ না। এই একটা সংস্করণে আমাদের ফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না।’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.