ইউনাইটেডে ছয় বছর কাটিয়ে আগের ঠিকানায় পগবা

২০১৬ সালে বিশ্বরেকর্ড গড়ে ১০৬ মিলিয়ন ডলারের বিনিময়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে পল পগবাকে দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
তখন ইউনাইটেডের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছিলেন এ ২৯ বছর বয়সী ফরাসি তারকা।

সেই চুক্তির মেয়াদ শেষ হতেই জুভেন্টাসে ফিরে গেলেন পগবা।
তবে এবার আর উচু ট্রান্সফার ফি গুনতে হয়নি জুভেন্টাসকে।
ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি-তেই চার বছরের জন্য পগবাকে টেনে নিয়েছে জুভেন্টাস।

এবার বছরে ৮ মিলিয়ন ইউরো পারিশ্রমিক নেবেন পগবা।
জুভেন্টাসের জার্সিতে প্রথম দফায় ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত খেলেছেন পগবা।
তখন তুরিনেরচ ক্লাবটির হয়ে ১৭৮ ম্যাচে ৩৪ গোলের পাশাপাশি ৪০টি অ্যাসিস্ট করেছিলেন এ তারকা মিডফিল্ডার।

কিন্তু সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের হয়ে মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনায়ই বেশি আলোচনায় ছিলেন পগবা। মাঠে নিজের ছায়া হয়েই ছিলেন বেশিরভাগ সময়। তাই নতুন মেয়াদে জুভেন্টাসের হয়ে কেমন করবেন, সেটি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.