ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর জন্য অনুরোধ

ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান ফ্লাইট পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এক বৈঠকে এ অনুরোধ করেন।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম বিমান ও আন্তর্জাতিক বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যানি পেটসঙ্কের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় শহীদুল ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ বাড়াতে ফ্লাইট পুনরায় চালু করার অনুরোধ করেন।

লোকসানের কারণে ২০০৬ সালে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। এখন আবার এ রুটে বিমান যোগাযোগ চালু করতে চায় বাংলাদেশ।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.