পাওলো দিবালা ও লো সেলসোর চোটের শেষ অগ্রগতি দেখেই দল দেবেন কোচ লিওনেল স্কালোনি। এখনও স্কোয়াড ঘোষণা করেনি আর্জেন্টিনা। এরইমধ্যে কোচিং স্টাফরা পৌঁছে গেছেন কাতারে। কোচিং স্টাফদের সঙ্গে একই বিমানে ছিলেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি
মঙ্গলবার এক টুইট বার্তায় খবরটি জানিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় সাংবাদিক রয় নেমার।
একই বিমানে ছিলেন আর্জেন্টিনার গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। ক্লাব ফুটবলের ব্যস্ততা না থাকায় তিনি আগেভাগেই গেলেন বিশ্বকাপের দেশে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাপিয়াও আছেন সঙ্গে।
আগামী সপ্তাহে বেশিরভাগ খেলোয়াড়ই কাতারে আসা শুরু করবেন বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন৷
২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। এবার গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকোকে। ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মেসিরা।