মসজিদে নববি প্রাঙ্গণে সন্তান প্রসব

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববি প্রাঙ্গণে কন্যা সন্তান প্রসব করেছেন এক নারী। সেখানে কর্মরত সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ওই নারীকে সন্তান প্রসবে সহযোগিতা করেন বলে জানা গেছে।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মদিনা শাখার মহাপরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, আল-হারাম প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেন্টারের সঙ্গে সংযুক্ত স্বেচ্ছাসেবক দল ওই নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছে। দলগুলো যখন ঘটনাস্থলে পৌঁছে তখন ওই নারীর প্রসব বেদনা শুরু হয়। এমনকি শিশুর মাথা পর্যন্ত বেরিয়ে আসে। তখন স্বেচ্ছাসেবকরা তাকে সহযোগিতা করেন।

তিনি জানান, স্বেচ্ছাসেবক দল কঠোরভাবে প্রোটোকল মেনে চলেন। সেখানে উপস্থিত একজন চিকিৎসকের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দেন। পরে মা ও কন্যা শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.