ব্রিটিশ এয়ারওয়েজ বিমানের খাবারের মধ্যে একটি ‘ডেন্টাল ইমপ্লান্ট’ খুঁজে পেয়েছেন বিমানযাত্রী

খাবারের মধ্যে নকল দাঁত! ভাত-তরকারির মধ্যে ‘ডেন্টাল ইমপ্লান্ট’ খুঁজে পেয়েছেন বলে অভিযোগ ব্রিটিশ এয়ারওয়েজের এক যাত্রীরা। লন্ডন থেকে দুবাই যাত্রা করছিলেন তিনি।

গাদা এল-হোস নামে অভিযোগকারী ওই যাত্রীর দাবি, গত ২৫ অক্টোবর বিমানে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে বিমান থেকেই ‘মিল’ প্রদান করা হয়। আর সেই আহারের মধ্যেই হঠাত্ একটি ‘ডেন্টাল ইমপ্লান্ট’ খুঁজে পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

এই বিষয়ে গত ৪ ডিসেম্বর টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগ করে টুইট করেছেন তিনি। তাতে ছবিও দিয়েছেন। তিনি জানান, এর আগে বারবার বিমান পরিবহন সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর পাননি।

 

ছবিতে দেখা যাচ্ছে একটি কন্টেনারে ভাত এবং ব্রকোলি রয়েছে। তার উপর একটি ন্যাপকিনে ওই ডেন্টাল ইমপ্লান্টটি রাখা।

টুইটারে ওই মহিলাকে ব্রিটিশ এয়ারওয়েজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রিপ্লাই করা হয়েছে। তাতে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে সংস্থা। এর পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.