বিয়ের আসরে বউকে গাধা উপহার দিলেন বর!

বিয়ের অনুষ্ঠান মানেই উপহারে ঠাসা। খামে ভরা টাকা, শো-পিস, নবদম্পতির ব্যবহার্য জিনিসপত্র, পোশাক আরও কত কি উপহার এসে জমা হয় অনুষ্ঠানস্থলে।

কিন্তু পাকিস্তানের এক বিয়েতে অদ্ভুত এক উপহার পেয়েছেন কনে। উপহারটি তাকে দিয়েছেন স্বামীই।

বিয়ের অনুষ্ঠানে নববধূকে গাধা উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন বর। দুই পাকিস্তানি ইউটিউবার আজলান শাহ ও বরিষা জাভেদ খানের বিয়েতে এ ঘটনা ঘটেছে।

আর এ বিষয়টি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বর আজলান শাহ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন আজলান শাহ ও বরিষা জাভেদ খান। বিয়ের অনুষ্ঠানে কনেকে একটি ছোট গাধা উপহার দেন আজলান শাহ।  একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আজলান। একই সঙ্গে তিনি এমন ব্যতিক্রমী উপহার দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

আজলান লিখেছেন— তিনি জানতেন বরিষা বাচ্চা গাধা পছন্দ করেন। তাই তার পক্ষ থেকে বরিষার জন্য এ উপহার।

তিনি আরও জানান, বাচ্চা গাধাটিকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হয়নি। বাচ্চাটির সঙ্গে তার মাকেও নিয়ে এসেছেন তিনি।

আর প্রিয় মানুষটির কাছ থেকে প্রিয় উপহার পেয়ে ব্যাপক আনন্দিত নববধূ বরিষা। তিনি বাচ্চা গাধাটিকে আদর করেন এবং এর মাথায় হাত বোলান।

নবদম্পতি গাধা শাবকটির নাম রেখেছেন ‘ভোলা’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.