প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও, অনলাইনে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালের ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।