জামা খুলে সহযাত্রীকে চড়, ঘুষি! বিমানে মাঝ আকাশেই হুলস্থূল কাণ্ড

শুধু বাসে, ট্রেনে কিংবা অটোতে নয়, এখন বিমানেও সহযাত্রীদের মধ্যে চড়া হওয়া খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনে বিমান যাত্রীরদের উদ্ভট আচরণের ঘটনা প্রায়ই খবরের শিরোনামে আসতে দেখা গিয়েছে। এমনকী কয়েকদিন আগে তো এক মদ্যম যাত্রীর বয়স্ক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো অভব্য আচরণও সামনে এসেছে। এবার মাঝ আকাশে হুলস্থূল কাণ্ড দেখা গেল বাংলাদেশের একটি বিমানে। যেখানে রীতিমতো জামা খুলে এক যাত্রীকে আরেক সহযাত্রীর উপর চড়াও হতে দেখা গিয়েছে। যা দেখে কার্যত হতবাক নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বোয়িং 777 বিমানে। যদিও বাংলাদেশের ওই বিমানটির যাত্রাপথ কোথা থেকে কোথায় ছিল সেবিষয়ে কিছু জানা যায়নি। BiTANKO BiSWAS নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে গতকাল দুপুরে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োতে বিমানে সামনের দিকে বসে থাকে এক যাত্রীর উপর এক যুবককে চড়াও হতে দেখা যায়।
সংশ্লিষ্ট ভিডিয়োতে দেখা গিয়েছে যে যুবকটির উর্ধ্বঙ্গে কোনও পোষাক ছিল না। তিনি সামনে বসে থাকা এক যাত্রীকে একের পর এক ঘুষি মেরেই চলেছেন। পাল্টা ওই যাত্রীও যুবককে চর কষিয়ে দেন। এমনকী তাতেও ওই যুবক শান্ত হননি। তারপরও তিনি আরও ঘুষি মারতে থাকেন বসে থাকা যাত্রীটিকে।
27 সেকেন্ডের ভিডিয়োটিতে যদিও বসে থাকা যাত্রীটির মুখ একবারও দেখা যায়নি। একইসঙ্গে ওই যুবকে হাহাহাতির সময়েই কান্নায় ভেঙ্গে পড়তেও দেখা গিয়েছে। ঠিক কী কারণে দুই যাত্রীর মধ্যে বচসা এবং হাতাহাতি হয় তা যদিও জানা যায়নি। তবে ঝামেলা চরম পর্যায়ে পৌঁছে গেলে দুই যাত্রীর হাতাহাতি থামাতে এগিয়ে আসেন বিমানের অন্যান্য যাত্রীরা। তবে ওই যুবকের আচরণ ভিডিয়োতে খানিকটা অস্বাভাবিকই মনে হয়েছে।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে ব্যাংকক থেকে কলকাতাগামী থাই স্মাইল এয়ারওয়েজের একটি বিমানে যাত্রীদের মধ্যে তুমুল বচসা এবং শেষে একে অপরের উপর চড়াও হতে দেখা যায়। তারও কিছুদিন আগে ইন্ডিগো এয়ারলাইন্সের একইরকম একটি ভিডিয়ো সামনে এসেছিল। যেখানে পছন্দের খাবার না পেয়ে এক যাত্রীকে বিমানসেবিকার উপর চিৎকার করতে শোনা যায়। আর সহ বিমানসেবিকার পাশে দাঁড়াতে সেই যাত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আরেক বিমানসেবিকা। ইস্তাবুল থেকে দিল্লিগামী এক ইন্ডিগোর বিমানে সেই ঘটনাটি ঘটেছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.