পূর্ণাঙ্গ বিমানবন্দরের দাবিতে বগুড়ায় ট্যুরিস্ট ক্লাবের মানববন্ধন

Bogra-Airport-demanded-sm20160825204445ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধশালী ও পর্যটন বিকাশে অন্যতম সম্ভাবনাময় জেলা বগুড়ায় পূর্ণাঙ্গ বিমানবন্দরের দাবিতে মানববন্ধন করেছে বগুড়া ট্যুরিস্ট ক্লাব। একই সঙ্গে দাবি জানানো হয়েছে ট্যুরিস্ট পুলিশ জোন চালুর।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরের পর শহরের সাতমাথা সংলগ্ন জিলা স্কুলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া ট্যুরিস্ট ক্লাবের প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী তারেক হাসান শেখ পাপ্পুর সভাপতিত্বে এবং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সাগরের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, বাংলাদেশ অ্যাগ্রো মেশিনারিজ প্রসেসিং জোনের সভাপতি আজম টিকুল, মাহফুজুল হক দুলু, কবি আজিজুর রহমান তাজ, শিক্ষক সামিউর রহমান নাদিম, বগুড়া স্পোর্টস রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এইচ আলিম, যুব ইউনিয়নের বগুড়া জেলা সংসদের সভাপতি শাহনেওয়াজ খান পাপ্পু, বিটিসির সিনিয়র সহ-সভাপতি নাছিমা সওদাগর, সহ-সভাপতি সামিউল আলম জুমা, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ইসলাম, মিজু হাবিব, সাংগঠনিক সম্পাদক শাহাজালাল রাফেল, সহ-সাংগঠনিক নাছির আহম্মেদ, দপ্তর সম্পাদক জহুরা খাতুন শাপলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক কারিমুল হাসান লিখন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউসুফ রাতুল, সহকারী সম্পাদক রাহাতুল আলম রাহাত, রুহিত তালুকদার, সোনিভা স্বপ্নিল, রবিউল ইসলাম রাজু প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলাসহ অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে এ জেলা ব্রিটিশ শাসন আমল থেকে এগিয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজও এখানে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মিত হয়নি। স্বাধীনতার পর কোনো সরকারই বগুড়াবাসীর প্রাণের এ দাবি বাস্তবায়ন করেনি।

তাই অবিলম্বে এ জেলায় একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর ও পর্যটন বিকাশের স্বার্থে একটি ’ট্যুরিস্ট পুলিশ জোন’ স্থাপনের জোর দাবি জানান বক্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.