হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড

এ বছর রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই বোর্ডিং কার্ড নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে উঠতে পারবেন হজযাত্রীরা।

এজন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আর কোনো আনুষ্ঠানিকতার দরকার হবে না।

গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও আশকোনা হজ ক্যাম্প সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হজ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এরমধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন।

বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়। আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

এছাড়া চলতি বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.