আইটেমকন্যা কাজলের প্রথম ঝলক (ভিডিও)

এর আগে অনেকবার সিনেমায় আইটেম গানের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন কাজল আগরওয়াল। ‘জনতা গ্যারেজ’ সিনেমায় প্রথমবারের মতো আইটেমকন্যা হিসেবে হাজির হয়েছেন তিনি।

সিনেমাটি মুক্তিকে সামনে রেখে সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানটির টিজার। এতে কাজল নিজেকে যেভাবে হাজির করেছেন তাকে আগে কখনো এমনভাবে দেখা যায়নি।

শোনা যাচ্ছে, আইটেম গানটির জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন কাজল। এছাড়া বলা হচ্ছে এটিই এ যাবৎ তামিল সিনেমায় সবচেয়ে ব্যয়বহুল আইটেম গান। পাশাপাশি এর জন্য কাজল অনেক পরিশ্রম করেছেন বলেও জানা গেছে।

এর আগে বিন্দাবানাম, বাদশা এবং টেমপার সিনেমায় জুনিয়র এনটিআর এবং কাজলকে দেখা গেছে। এবার আইটেম গানে দেখা গেল তাদের রসায়ন।

‘জনতা গ্যারেজ’সিনেমাটি পরিচালনা করেছেন কোরাতালা শিবা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, মোহনলাল, সামান্থা এবং নিতিয়া মেনন।

 

দেখুন : পাক্কা লোকাল গানটির টিজার

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.