ঐশ্বরিয়া-রনবীরের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারে টানাপোড়েন

d92fb5751626cbc293382f5bd390e2f4-28গত মঙ্গলবার ও ইউটিউবে মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটির টিজার । টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শকমহলে শুরু হয় গুঞ্জন। পুরোনো চলচ্চিত্রের সঙ্গে মিল অমিল নিয়ে আলোচনার পাশাপাশি নতুন সংকট তৈরি করেছে রণবীর কাপূর-ঐশ্বরিয়া রাই এর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে। কিন্তু সেই ঘনিষ্ঠ দৃশ্য শুধু দর্শকমহলে নয়, অশান্তি ডেকে এনেছে বচ্চন বাড়ির অন্দরেও।
জানা গেছে, অ্যাশকে এভাবে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে মারাত্মক বিরক্ত স্বয়ং বিগ বি এবং অভিষেক বচ্চন। তাঁরা শুধু ঐশ্বরিয়া, রণবীর নয়, চটেছেন ছবির পরিচালকের ওপরেও।
প্রসঙ্গত, মাসখানেক আগে একবার শোনা গিয়েছিল, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে রণবীরের একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারের প্রত্যেকে অ্যাশের ওপর মারাত্মক চোটে ছিলেন। তবে সেবিষয় কখনোই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি বচ্চন পরিবারের কাউকে। পরে জানা গিয়েছিল, অ্যাশের কাজের বিষয় অযথা নাক গলায় না বচ্চন পরিবারের কোনও সদস্যই।
ছবির ওই ঘনিষ্ঠ দৃশ্য যখন ধারন করা হচ্ছিল, তখন নির্মাতাদের মনে হয়েছিল কোথাও এই দৃশ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে । কিন্তু যেহেতু ছবির এই দৃশ্য অভিনেতা-অভিনেত্রীর সামনে বিবরণ দেওয়ার সময়, কোনও তরফে কোনো আপত্তি তোলা হয়নি, তাই নির্মাতাদের মনে হয়, এই নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু টিজার মুক্তির সঙ্গে সঙ্গে অ্যাশকে এতটা সাহসী দৃশ্যে দেখে দর্শকেরা যেমন চমকে গেছেন, তেমনই স্তম্ভিত বচ্চন পরিবারও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.