হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময় বাড়ল

হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে পাসপোর্ট আগামী ১০ মে ২০২৩-এর মধ্যে আশকোনা হজ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.