আগামী সপ্তাহে আল-হিলালে যাচ্ছেন নেইমার?

সৌদি আরবের এক জনপ্রিয় সাংবাদিক জানিয়েছেন, সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল আগামী সপ্তাহে এমন এক বিশ্বখ্যাত ফুটবলারকে সই করাতে যাচ্ছে, যা সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠবে। আহমেদ আল আজলান নামের সেই সাংবাদিক আরও বলেছেন, সেই খেলোয়াড়ের প্রতি এ মৌসুমে বার্সেলোনার মতো ক্লাবও আগ্রহী। ধারণা করা হচ্ছে, জনপ্রিয় ফুটবলার বলতে এখানে নেইমার জুনিয়রের কথা বলা হয়েছে।

গতকাল শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে আজলান বলেন, তার কাছে তথ্য আছে আল হিলাল  আগামী সপ্তাহে এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছে, যা এই মৌসুমের সেরা ঘটনা হবে, বিশ্বকে নাড়িয়ে দেবে। ওই খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে বলেও মনে করেন তিনি।

পরে কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর জানান। তিনি টুইটে জানিয়েছেন, আল হিলাল যে খেলোয়াড়টিকে সই করাতে যাচ্ছে, তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। ওয়ালিদ ও আজলানের টুইট ও টক শোর মন্তব্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফোর্বস। যেখানে নাম না প্রকাশ করা খেলোয়াড়টি ব্রাজিল তারকা নেইমার বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

এর আগে এমবিসির সাংবাদিক আজলান জানান, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এরই মধ্যে প্রো লিগের চারটি ক্লাবের দায়িত্ব নিয়েছে। প্রতিটি ক্লাবকেই পিআইএফ তিনজন করে তারকা ফুটবলার কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চারটি ক্লাব হচ্ছে—আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.