১৬ ঘণ্টার দুঃসহ স্মৃতি

yerpoat-sm20160918095730মাসুমা ফেরদৌস। মেয়ে সাবিহা, ছেলে নেহালকে নিয়ে স্বামী ইফতেখার করিমের সঙ্গে গিয়েছিলেন হজ ‍পালনে। হজ থেকে ফিরতে হোটেল, বাস ও বিমানবন্দরের ১৬ ঘণ্টার ভোগান্তি দুঃসহ স্মৃতি হয়ে থাকবে।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালন শেষে শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

রাত সাড়ে ৩টায় বিমানবন্দরের ২ নম্বর গেট দিয়ে যখন বের হচ্ছিলেন তারা। চল্লিশোর্ধ্ব মাসুমা ফেরদৌসের সঙ্গে মলিন মুখে মেয়ে সাবিহা। বাবা করিমের সঙ্গে নেহাল।

সাবিহার শরীরে তখনো জ্বর। খাওয়া আর ঘুমের ছাপ বাচ্চাদের শরীরে। গেটে এসেই কাকে যেন ফোনে বলছেন, বাচ্চাদের জন্য কিছু নিয়ে আয়। আমরা বাসায় গিয়ে খাবো।

সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেই অনেকটাই আচমকা হয়ে উঠলেন। ধরা গলায় ক্ষোভের সঙ্গে উত্তর ‘হজ পালন করতে গেলে কখনো সরকারি ব্যবস্থাপনায় যাবেন না। উহ! ১৬ ঘণ্টার সে কি দুঃসহ স্মৃতি’।

বলতে লাগলেন, মোয়াল্লেমের পাঠানো গাড়ি করে হোটেল থেকে জেদ্দা বিমানবন্দরে চলে আসি। ভেতরে ঢুকতে পারিনি ভিসা, পাসপোর্ট মোয়াল্লেমের কাছে থাকায়। বাইরে একটি শেডের নিচে বসতে হলো। চারদিক খোলা শেডে নেই কোনো পাখার ব্যবস্থা। প্রচন্ড গরম। কিছুক্ষণ পরপর বিমান কর্তৃপক্ষের কাছে গিয়ে মোয়াল্লেম আসছেন কিনা জিজ্ঞাসা করি। বলে আপনাদের মোয়াল্লেম আসেনি, কাগজপত্র দেয়নি।

নেই খাওয়া, ঘুম। ক্ষুধা আর গরমে সাবিহার জ্বর চলে আসে। নেহালও প্রায় অসুস্থ। আমাদের মতো আরও কয়েকটি পরিবারের বাচ্চা ছিলো। তাদেরও একই অবস্থা। ঘণ্টার পর ঘণ্টা ব্যাগ নিয়ে অপেক্ষা। প্রচন্ড গরমে আমিও প্রায় অসুস্থ। বাধ্য হয়ে আমরা ২০ থেকে ২৫ জন একটি সরকারি অফিসে ঢুকে পড়ি। বুঝিয়ে বলায় তারা এসির মধ্যে কিছুক্ষণ থাকতে দেন। তবুও হজ ব্যবস্থাপনার কাউকে দেখিনি।

তিরি আরও বলেন, বাচ্চারা মাথা ঘুরে পড়ে যায়। আরও কয়েকজন বয়স্ক হাজি মাথা ঘুরে পড়েন। খাওয়া নেই, নেই পানি পর্যন্ত। কেউ খোঁজ নিতে পর্যন্ত আসেনি।

মেয়ে সাবিহা বলেন, বাস থেকে নামার পর গরমে অসহ্য হয়ে যাই। শেডে বসার পর মাথা ঘুরে, জ্বর আসে। মা, বাবা কাপড় দিয়ে বাতাস করেন। ক্ষুধায় খুবই কষ্ট পেয়েছি। আর যাবো না।

শুধু মাসুমা ফেরদৌস আর তার সন্তানরা নয় প্রথম ফ্লাইটে আগত অধিকাংশ হাজি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে দুঃসহ ভোগান্তির বিষয়ে অভিযোগ করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সরকারি হজ ব্যবস্থাপনায় জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ৪শ’ ১৯ হাজি নিয়ে ঢাকা পৌঁছায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.