রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টি ইউনিট কাজ করেছে।
তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।