এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটিও নেই

সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। পাশাপাশি এশিয়ার সেরা ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।

গত বুধবার এ তালিকা প্রকাশ করে সংস্থাটি।

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪-এর করা তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এশিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৪০তম।

কিউএসের করা এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষ ২০০ এর মধ্য রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সাউথ বিশ্ববিদ্যালয়। এর মধ্য বুয়েট ১৮৭তম ও ১৯১তম স্থানে রয়েছে নর্থ সাউথ।

এবারও এশিয়ায় সবার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। তালিকায় এবার দ্বিতীয় হংকং বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করার সংস্থাগুলোর মধ্যে অন্যতম হলো কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, প্রাতিষ্ঠানিক সাফল্য, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, গবেষণা প্রবন্ধের সাইটেশন, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত, আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থী বিনিময়ের হারসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করে কিউএস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.