সোনার মুদ্রার দাম বেড়ে ৯৫ হাজার টাকা

বর্তমানে রেকর্ড পরিমাণ সোনার দাম বেড়েছে। দাম ছাড়িয়েছে লাখ টাকার ওপর। সোনার দাম বাড়ার পর স্মারক মুদ্রার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে ৯৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দর আজ বুধবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে সোনার দাম বাড়ায় এ মূল্যবৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ২ নভেম্বর প্রতিটি স্মারক মুদ্রার দাম তিন হাজার টাকা বাড়িয়ে ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণ দ্বারা প্রস্তুত করা ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য ৯৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হলো।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার মূল্য বৃদ্ধিজনিত কারণে স্বর্ণমুদ্রার মূল্যবৃদ্ধি করা হয়েছে, যা আজ বুধবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.