অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মাউন্ট বিউটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১ টা ৪৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে এসময় বিমানটি এমনবাঙ্কমেন্ট ড্রাইভের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। বিমানটিতে পাইলটসহ একজন যাত্রী ছিলেন। তারা ঘটনাস্থলেই মারা যান। তবে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় এখনো নিশ্চত হওয়া যায়নি।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, বিমানে তারা দুজনই ছিলেন।

রাজ্যের কান্ট্রি ফায়ার অথরিটি (সিএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ‘পাওয়ারড গ্লাইডার’ ছিল। সিএফএ আরও জানায়, দুপুর সোয়া ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর সাড়ে ৩ টার দিকে পুরোপুরি নিরাপদ হয়ে গেলেও জরুরী পরিষেবার কর্মীরা বেশ কিছু সময়ের জন্য ঘটনাস্থলে থাকবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.