মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোর জাকাতেকাস রাজ্যে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন। গতকাল শনিবার (২৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জেকাতেকাস গর্ভনর ডেভিড মনরিয়ার বলেন, ‘প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। তবে পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে জানানো হয়।

দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস। এ ছাড়া ট্রাক্টর ট্রেইলারের চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা বাহিনী এবং সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সামীন্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.