শাহ আমানতে ৬ লাখ টাকার অবৈধ সিগারেটসহ নওগাঁর এক যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৩১৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় মধ্যপ্রাচ্য থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি৯–৫২০) তল্লাশি চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম, কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযুক্ত যাত্রীর নাম রাকিবুল ইসলাম, যার বাড়ি নওগাঁর রানীনগর এলাকায়।
তিনি বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ এই সিগারেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব ফাঁকি এবং অবৈধ পণ্য চোরাচালান রোধে তাদের নজরদারি ও যৌথ অভিযান আগামীতে আরও জোরদার করা হবে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.