এয়ার ইন্ডিয়ার ২২ হাজার কোটি লোকসান

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্থবছরে ২২,০০০ কোটি রুপি (প্রায় ২.৪ বিলিয়ন ডলার) লোকসান করেছে।

আগের ধারণার চেয়েও এই লোকসান অনেক বেশি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই সংকট সামলাতে এয়ার ইন্ডিয়া আবারও টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে জরুরি তহবিল চেয়েছে।

তবে তারা যে অর্থ দিতে চাচ্ছে, তা হয়তো যথেষ্ট হবে না।

লোকসানের কারণ:

  • মে মাসে পাকিস্তান আকাশপথ বন্ধ করে দেওয়ায় ফ্লাইট ঘুরিয়ে চালাতে জ্বালানি খরচ বেড়েছে

  • জুন মাসে বিমান বিধ্বস্ত হয়ে ২৪০ জনের মৃত্যু, ফ্লাইট কমিয়ে দেওয়া

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্যবসা ব্যাহত

  • ট্রাম্পের শুল্ক ও ভিসা নীতিতে যাত্রী কমেছে

উপরন্তু, সিইও পদত্যাগ করতে যাচ্ছেন এবং নিরাপত্তা নিরীক্ষায় এয়ার ইন্ডিয়া সবার নিচে অবস্থান করছে। এতে টাটা গ্রুপের চেয়ারম্যানের অবস্থানও চাপে পড়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.