বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে নতুন যুগ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক রাডার ও নেভিগেশন ব্যবস্থা চালু হচ্ছে সোমবার (২০ এপ্রিল)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) প্রায় ৯৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার উদ্বোধনের মধ্য দিয়ে পুরো দেশের আকাশসীমা শতভাগ নজরদারির আওতায় আসছে।

এর ফলে উড়োজাহাজ চলাচল আরও নিরাপদ হবে এবং আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ।

কারণ আগে পুরোনো রাডার ব্যবস্থায় বঙ্গোপসাগরসহ দেশের কিছু অংশ নজরদারির বাইরে থাকায় ‘ফ্লাইং ওভার চার্জ’ আদায় সম্ভব হতো না।

নতুন ব্যবস্থায় বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করা কোনো ফ্লাইট নজরদারির বাইরে থাকবে না।

২০১৯ সালে ফ্রান্সের থ্যালেস কোম্পানির প্রস্তাবে জি-টু-জি পদ্ধতিতে প্রকল্পটির যাত্রা শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরে কাজ শেষ হয়।

নতুন এটিসি টাওয়ারের এস-ব্যান্ড প্রাইমারি রাডার ৮০ নটিক্যাল মাইল এবং মোড-এস সেকেন্ডারি রাডার ২০০ নটিক্যাল মাইল কভারেজ দেবে।

এতে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা রিয়েল-টাইম তথ্য পাবেন, যা ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও কার্যকর করবে।

প্রায় চার দশকের পুরোনো ব্যবস্থার অবসান ঘটিয়ে সোমবার থেকেই আকাশপথে বিমান সেবার নতুন যুগ শুরু হচ্ছে বাংলাদেশে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.