ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরাফ
ঢাকা: ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহিয়ান আরাফ সিয়াম।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিন মোহতাদি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আরো রয়েছেন আন্না অনন্যা বিশ্বাস। সেক্রেটারি হিসেবে রয়েছেন রুবাইয়াত ই জান্নাত নেহা, আহাদুল ইসলাম, ফারহান ইশরাক হক ও মুবারশির আল মাফি।
সহকারী সেক্রেটারিদের মধ্যে মিডিয়া ও ডকুমেন্টেশনে আশিকুর রহমান ও মাহবুবুর রহমান; রিসার্চ ও ডেভেলপমেন্টে সুমাইয়া ইকরাম ও ইকরাম হোসেন; কমিউনিকেশনসে আহনাফ তাজওয়ার ও ফাতিম ইসরাক কাব্য; ক্রিয়েটিভ ও গ্রাফিক্সে আবদুর বারী রিফাত ও রায়হান কতোয়াল প্রিমো; লজিস্টিকসে মুহাম্মদ মুজতবা কাদির; প্রশাসনে সুরাইয়া খান দিয়া এবং কর্পোরেট অ্যাফেয়ার্স ও ফাইন্যান্সে সুশময় সাহা রয়েছেন।
নির্বাহী সদস্যরা হলেন সফিকুর ইসলাম শাকিব, মিফতাহুল জান্নাত তাহিয়া, তাসনিম তিবাত, উমামা খান ওহী, আউশাফুর রহমান, মেহেরুন মৃধা, নাদিয়া খানম, তাহজবুন নেছা, তাসনিম নুর রাইয়া, রাফি আল মোরসালিন, সানজিদা আফরিন হেভেন, আসিফ আহমেদ সিয়াম, ইসরাত জাহান এশিতা, লামিয়া তাবাসসুম নবনী, ইয়াশরিব আহমেদ, ফারহান আনজুম আইন আফি ও অনিন্দিতা ইসলাম।
মাহিয়ান আরাফ সিয়াম বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইউনিস্যাবকে আরও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর ও জাতিসংঘের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
নবনির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়াতে কাজ করবে বলে জানিয়েছে।
