হলিউড অভিনেত্রী জোলি যে শুধু ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চাইছেন তা নয়। বিচ্ছেদের আবেদনে তাঁর যা দাবি-দাওয়া সব একবারে মিটিয়ে নিতে চান। আর এটি নিশ্চিত করতেই বিচ্ছেদে তাঁর পক্ষে আইনি লড়াই লড়তে জোলি নিয়োগ দিয়েছেন আরও দুই আইনজীবীকে।
জোলি এর আগেই যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিচ্ছেদ-বিষয়ক আইনজীবী লরা ওয়াসারকে নিয়োগ দিয়েছেন। জাঁদরেল এই উকিল হলিউডের সব নামী দামি তারকার বিচ্ছেদ ঘটিয়ে এখন নিজেই তারকা বনে গেছেন। জনি লি মিলারের সঙ্গে জোলির প্রথম বিয়ে বিচ্ছেদের মামলা তিনিই লড়েছিলেন।
জোলির বিচ্ছেদ মামলায় নতুন নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন বার্ট ফিল্ডস এবং পিয়ার্স ও’ডোনেল। তাঁরা দুজনও আছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ আইনজীবীর তালিকায়।
গত মাসের ১৯ তারিখে লস অ্যাঞ্জেলসের আদালতে স্বামী, অভিনেতা ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদের আবেদন করেন তিনি। তাঁদের সংসারে নিজেদের তিনজন ও দত্তক নেওয়া আরও তিন সন্তান আছে। ছয় সন্তানের সবাই এখন জোলির কাছেই থাকছে। আবেদনে জোলি জানিয়েছেন, তিনি একাই সন্তানদের অভিভাবকত্ব নিতে চান। সম্প্রতি সন্তানদের নিজের কাছে রাখার অস্থায়ী অনুমতিও পেয়েছেন তিনি। তবে, এটিই আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
আরও খবর