বড় ধাক্কায় কাতার এয়ারওয়েজ, মার্কিন ফ্লাইট কমলো ৪৯ শতাংশ

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় ধাক্কা খেয়েছে কাতার এয়ারওয়েজের যুক্তরাষ্ট্র রুট।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বড় ধাক্কা খেয়েছে কাতার এয়ারওয়েজের যুক্তরাষ্ট্র রুট। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এয়ারলাইনটির যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৯ শতাংশ কমে গেছে। মোট ১১টি মার্কিন গন্তব্যে ১ হাজার ৩ শতাধিক ফ্লাইট বাতিল বা কমানো হয়েছে।

বিশেষ করে এপ্রিল মাসে সবচেয়ে বড় ধস দেখা যায়, যখন কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক হাব কার্যক্রম চালাতে পারেনি। এরপর মে ও জুনে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হলেও এখনও স্বাভাবিক সক্ষমতার নিচে রয়েছে ফ্লাইট পরিচালনা।

নিউইয়র্ক জেএফকে, ডালাস ও মিয়ামির মতো গুরুত্বপূর্ণ রুটগুলোকে অগ্রাধিকার দিয়ে চালু রাখা হলেও আটলান্টা, বোস্টন, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোর মতো গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু হতে দেরি হচ্ছে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচালন পরিস্থিতি বিবেচনায় রেখেই ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে। তবে আঞ্চলিক পরিস্থিতি আবার উত্তপ্ত হলে পুনরুদ্ধার পরিকল্পনা ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দোহা হাব পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাতার এয়ারওয়েজের দীর্ঘ দূরত্বের মার্কিন রুটগুলো সম্পূর্ণ সক্ষমতায় ফিরতে সময় লাগবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.