আজীবনের বিমান টিকিট কিনে ২১ বছর উড়াল, শেষে এক চিঠিতেই সব শেষ!

এক টিকিটে সারা জীবন উড়াল! কোটি কিলোমিটার ভ্রমণের পর হঠাৎ বাতিল হলো সেই স্বপ্নের পাস

এক টিকিটে সারা জীবন উড়াল! কোটি কিলোমিটার ভ্রমণের পর হঠাৎ বাতিল হলো সেই স্বপ্নের পাস

একসময় বিমানে চড়া ছিল না শুধু ভ্রমণ, সেটাই ছিল স্টিভেন রথস্টেইনের জীবন। যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক এই স্টকব্রোকার ১৯৮৭ সালে আমেরিকান এয়ারলাইন্সের কাছ থেকে কিনেছিলেন এক অবিশ্বাস্য সুবিধা—আজীবন ফার্স্ট ক্লাসে সীমাহীন ভ্রমণের টিকিট।

‘এএয়ারপাস’ নামের এই বিশেষ পাসের জন্য তিনি খরচ করেছিলেন আড়াই লাখ মার্কিন ডলার। সেই পাস দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বের যেকোনো গন্তব্যে যতবার খুশি ভ্রমণ করা যেত। আর স্টিভেন রথস্টেইন সেই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছিলেন।

বছরের পর বছর এত বেশি উড়োজাহাজে ভ্রমণ করেছেন যে বিমানবন্দরই হয়ে উঠেছিল তার দ্বিতীয় বাড়ি। পরিবারের সদস্যরা অনেক সময় বুঝতেই পারতেন না তিনি কখন দেশ ছাড়লেন, আবার কখন ফিরে এলেন। তার সাবেক স্ত্রী একবার বলেছিলেন, “স্টিভেন বিমানে উঠতেন ঠিক যেমন মানুষ বাসে ওঠে।”

কখনো সকালে বের হয়ে রাতের আগেই অন্য দেশ ঘুরে ফিরে আসতেন। আবার কখনো পরিবারের লোকজন তার অফিসে ফোন করে জানতে চাইতেন তিনি তখন কোন দেশে আছেন।

এই পাস শুধু তার ভ্রমণ নয়, পুরো জীবনধারাই বদলে দিয়েছিল। বিমানবন্দরের কর্মীদের সঙ্গে গড়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেয়েকে ছোটবেলায় বিমানবন্দরে নিয়ে গিয়ে তিনি বলেছিলেন, “এটাই বাবার খেলার মাঠ।”

তার পরিবারও এই পাসের কারণে পেয়েছিল এক ভিন্ন জীবন। হঠাৎ সিদ্ধান্ত নিয়েই তারা বিশ্বের নানা দেশে চলে যেতেন। সপ্তাহান্তের ছুটিও পরিণত হতো আন্তর্জাতিক সফরে।

কিন্তু ২০০৮ সালের ১৩ ডিসেম্বর হঠাৎ সব বদলে যায়। বিমানবন্দরে ফ্লাইট ধরতে যাওয়ার সময় স্টিভেনের হাতে একটি চিঠি তুলে দেয় আমেরিকান এয়ারলাইন্স। সেখানে জানানো হয়, তার আজীবন ভ্রমণ পাস বাতিল করা হয়েছে।

এয়ারলাইন্সটির দাবি ছিল, তিনি পাসের শর্ত ভঙ্গ করেছেন এবং “অনিশ্চিত বুকিং” করেছেন। তবে স্টিভেনের দাবি, পাস কেনার সময় তাকে শুধু একটি নিয়মই বলা হয়েছিল—তিনি অন্য কাউকে এই পাস ব্যবহার করতে দিতে পারবেন না।

পাস হারানোর কষ্ট তার কাছে শুধু আর্থিক ক্ষতি ছিল না, ছিল গভীর মানসিক আঘাত। তিনি বলেছিলেন, “তারা আমার ব্যক্তিত্ব কেড়ে নিয়েছে। তারা আমার ভালোবাসা কেড়ে নিয়েছে।”

পরবর্তীতে তিনি আদালতে মামলা করলেও সেই পাস আর ফিরে পাননি। রয়ে গেছে শুধু আকাশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি আর হারিয়ে যাওয়া স্বাধীনতার অনুভূতি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN