১২ দেশে ১৫ রুটে ফ্লাইট চালু করছে এয়ার অ্যাস্ট্রা

১২ দেশে ১৫ রুটে উড়তে যাচ্ছে এয়ার অ্যাস্ট্রা, বহরে যুক্ত হচ্ছে নতুন ATR

বিশেষ প্রতিনিধি : দেশের বেসরকারি এয়ারলাইন্স খাতে বড় পরিসরে আন্তর্জাতিক যাত্রার প্রস্তুতি নিচ্ছে Air Astra। খুব শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১২টি দেশে প্রায় ১৫টি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।

বর্তমানে এয়ার অ্যাস্ট্রার বহরে রয়েছে আধুনিক ৪টি ATR 72-600 উড়োজাহাজ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ধাপে ধাপে বহর আরও সম্প্রসারণ করা হবে এবং আন্তর্জাতিক অপারেশনকে কেন্দ্র করে নতুন উড়োজাহাজ সংযোজনের পরিকল্পনাও রয়েছে।

এদিকে চলতি বছরের মধ্যেই বহরে আরও নতুন ATR 72-600 যুক্ত হতে পারে বলে জানা গেছে। সম্প্রতি এয়ারলাইন্স সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, মে থেকে জুলাইয়ের মধ্যে নতুন ATR উড়োজাহাজ ডেলিভারির প্রক্রিয়া চলছে।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্ট্রা। সময়নিষ্ঠতা, আধুনিক কেবিন সুবিধা এবং যাত্রীসেবার কারণে অল্প সময়েই দেশের এভিয়েশন খাতে নিজেদের অবস্থান শক্ত করেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক ফ্লাইট শুরুর প্রস্তুতির পাশাপাশি কেবিন ক্রু নিয়োগের নতুন সার্কুলারও খুব শিগগির প্রকাশ হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফলে এভিয়েশন ক্যারিয়ারে আগ্রহীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিশেষ করে কেবিন ক্রু হওয়ার স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN