স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরীর অভিযোগ মামলা করলেন বেবিচক সদস্য প্রশাসন

স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরীর অভিযোগ
মামলা করলেন বেবিচক সদস্য প্রশাসন লাবলুর রহমান

 

বিশেষ প্রতিনিধি : স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরীর অভিযোগে মামলা দায়ের করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন এসএম লাবলুর রহমান। সোমবার (২২ জুন) সকালে বিমানবন্দর থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার।

জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ করে তার স্বাক্ষর জাল করে দ্বিতীয় পক্ষ হিসেবে ফাহাদ হোসেনের সঙ্গে একটি চুক্তিনামা হয়। ওই চুক্তিনামায় বিপিসি চেয়ারম্যান হতে পারলে ফাহাদ হোসেনকে টাকা দেয়া হবে বলে উল্লেখ করা হয়। এছাড়াও এসএম লাবলুর রহমানের নামে একটি সম্মতিপত্র তৈরী করা হয়েছে। সেখানেও লাবলুর রহমানের স্বাক্ষর জাল করা হয়েছে।

বিষয়টি অবগত হওয়ার পর সদস্য প্রশাসন এই মামলা দায়ের করেন।

সদস্য প্রশাসন এসএম লাবলুর রহমান বলেন, স্বাক্ষর জাল করে এমন কাজ করা হয়েছে। কখনোই আমি এমন ধরনের গর্হিত কাজ করতে পারিনা।

তিনি বলেন, আমাকে হেয় করার জন্য একটি চক্র এই কাজ করেছে। আমি এ বিষয়ে আইনের আশ্রয় নিয়েছি। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN