হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি হৃদয় থেকে হয়তো সহজে ব্র্যাড পিটকে মুছতে পারবেন না, তবে শরীরে আঁকা উলকিগুলো থেকে পিটের নাম চিরতরে মুছে ফেলছেন তিনি।
গত ১৯ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের আদালতে স্বামী ব্র্যাড পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জোলি। জীবন থেকে পিটের নামচিহ্ন তিনি মুছে ফেলতে চান। আর তাই পিটকে উৎসর্গ করে এই এক যুগে শরীরে যত উলকি আঁকিয়েছিলেন, তা সব যত দ্রুত সম্ভব মুছে ফেলতে চাইছেন তিনি। এ কাজটি জোলি লেজার প্রযুক্তির মাধ্যমে করাতে যাচ্ছেন। তাঁর ঘনিষ্ঠজনেরা জানান, নিজের সঙ্গে কোনো ধরনের ‘নেতিবাচক’ জিনিস রাখতে চাইছেন না এই অস্কারজয়ী অভিনেত্রী।
বিচ্ছেদের পরপরই মুঠোফোন থেকে পিটের নম্বর ‘ব্লক’ করে দিয়েছেন জোলি। পিটের কাছ থেকে জোলির ফোনে কল আর খুদে বার্তা আসার পথ এখন বন্ধ। এই কাজটা করা অবশ্য বেশ সহজ ছিল। কিন্তু এবার ব্র্যাডের স্মৃতিচিহ্ন মুছতে অসম্ভব ব্যথা সইতে হবে জোলিকে। তাতেও তিনি রাজি আছেন।
এই অভিনেত্রীর সারা শরীরে উলকির সংখ্যা প্রায় ১৭টি। এর কয়েকটি সন্তানদের উৎসর্গ করে আঁকিয়েছিলেন। এই অভিজ্ঞতা অবশ্য এই অভিনেত্রীর জন্য নতুন নয়। সাবেক স্বামী বিলি বব থর্টনের সঙ্গে বিচ্ছেদের পরও বিলির নামে করা উলকিও মুছে ফেলেছিলেন জোলি।
আরও খবর