পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছিলেন যেসব বলিউড তারকারা

movie1সীমান্তের উত্তাপ ছড়িয়ে পড়েছে দুই দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। ভারত-পাকিস্তান সম্পর্কে চলছে টানাপোড়েন, যা শুরু হয়েছে উরি হামলার পর থেকেই। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতেন পাকিস্তানি তারকারা। গানের জগতে রাহাত ফতেহ আলি খান, আলি জাফর, আতিফ আসলামের মত তারকারা বলিউড অভিনেতাদের জন্য প্লে ব্যাক করতেন। এমনকি বলিউড তারকাদের সাথে তাল মিলিয়ে হিন্দি সিনেমায় রাজত্ব করতেন পাকিস্তানি তারকা ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফর সহ অনেকেই। কিন্তু হামলার পর পাকিস্তানিদের নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে বলিউডের একাংশ।

উরি হামলার পাল্টা প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি নিষিদ্ধ করে বলিউডকে। বলিউডে নিষিদ্ধ ‘পাকিস্তান’, পাল্টা পাকিস্তানে নিষিদ্ধ বলিউড। বলিউডে হয়ত আর দেখা যাবে না পাকিস্তানি তারকাদের। কারণ হামলার পরেই দেশ ছেড়েছেন অনেকে। যেখানে কিছু তারকা পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার পক্ষে, ওদিকে অনেকে আবার হেঁটেছেন একেবারে উল্টো পথে। সন্ত্রাস রুখতে শিল্পীদের ওপর আক্রমণ নামিয়ে নিয়ে আসা কখনও কাঙ্ক্ষিত নয়, এমন মত দেন পরিচালক করণ জোহর। নানা পাটেকর সবার আগে দেশকেই প্রাধান্য দিয়েছেন।

বলিউডে অভিনয় করতে আসা পাকিস্তানি তারকাদের কথা এখন সবারই জানা। তবে এটা কি জানেন এমন অনেক বলিউড তারকা আছেন যারা পাকিস্তান ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। উল্লেখ্য, এখন বিজেপি সাংসদ রয়েছেন এমন অভিনেত্রীও অতীতে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন। দেখে নিন বলিউডের কোন কোন তারকা অভিনয় করেছেন পাকিস্তানি সিনেমায়-

কিরণ খের
পাকিস্তানি সিনেমা ‘খামোশ পানি’ তে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কিরন খের। ছবিটি ২০০৩ সালে মুক্তি পায়।

নাসিরুদ্দিন শাহ্‌
‘খুদা কে লিয়ে’ শিরোনামের পাকিস্তানি সিনেমায় অভিনয় করেন নাসিরউদ্দিন শাহ। ছবিটি ২০০৭ সালে মুক্তি পায়। ছাড়াও ‘জিন্দা ভাগ’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেন বলিউড অভিনেতা। ২০১৩ মুক্তি পায় ছবিটি।

শ্বেতা তিওয়ারি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি পাকিস্তানি সিনেমা ‘সুলতান’ এ অভিনয় করেন। ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়।

নেহা ধুপিয়া
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া পাকিস্তানের ‘কাভি পেয়ার না করনা’ ছবিতে অভিনয় করেছেন।

জনি লিভার
জনপ্রিয় কমেডি অভিনেতা জনি লিভার অভিনয় করেছেন পাকিস্তানি সিনেমায়। ছবির নাম ‘লাভ মে গুম’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.