১৫ হাজার টাকায় বিমানে মালয়েশিয়া ভ্রমণ

malindo-air20161008161144অবিশ্বাস্য নয় সত্যিই। মাত্র ১৫ হাজার ১৫৫ টাকায় কোন রকম শর্ত ছাড়াই আকাশ পথে ঘুরে আসা যাবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ভ্রমণবিলাসীদের জন্য এই অফার নিয়ে এসেছে মালিন্দো এয়ার এবং সিটি ব্যাংক। এই অফারের আওতায় সিটি ব্যাংক ও অ্যামেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড গ্রাহকরা মালিন্দো এয়ারে কুয়ালালামপুর ঘুরে আসতে পারবেন।

শুধু মালয়েশিয়া নয়, অন্যান্য দেশের টিকেটেও পাওয়া যাবে এই ছাড়। অফারের আওতায় সিঙ্গাপুর ১৭ হাজার ৮৪০ টাকায়, জাকার্তা ১৮ হাজার ৩২০, ব্যাংকক ১৯ হাজার ২০০, বালি ২১ হাজার ১২০, চাইনিজ তাইপে ২৭ হাজার ৭৬০, হংকং ২৮ হাজার ৭২০, অস্ট্রেলিয়ার পার্থ ৩৩ হাজার ৬৮০টাকায় যাওয়া যাবে। সঙ্গে থাকছে ফ্রি খাবার-দাবার এবং ৩০ কেজি পর্যন্ত লাগেজ বহনের সুযোগ।

অফারের অগ্রিম টিকেট কাটা যাবে ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। ভ্রমণ করা যাবে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। টিকেট কাটতে হবে সরাসরি মালিন্দো এয়ারের ওয়েবসাইট (http://www.malindoair.com) থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.