তামিল ছবিতে সোনম?

07615224bf76bcf8744a0dd2c2ac9971-sonam-kapoor-dhanushভারতের দক্ষিণের সিনেমার সুপারস্টার রজনীকান্তর মেয়ে সৌন্দর্য্য রজনীকান্ত এর আগে তাঁর বাবাকে নিয়ে একটি ছবি বানিয়েছিলেন। এবার তিনি তাঁর দ্বিতীয় ছবির কাজে হাত দিয়েছেন। আর এখানে নায়ক হচ্ছেন তাঁর ভগ্নিপতি ধানুশ। নায়িকার জায়গায় সৌন্দর্য্য খুঁজছিলেন একটি নতুন মুখ। এ জন্য অডিশনও নিয়েছিলেন অনেকের। কিন্তু শেষমেশ তাঁর মনে ধরল বলিউডের সোনম কাপুরকেই।

সব ঠিকঠাক থাকলে এটিই হতে যাচ্ছে সোনমের প্রথম তামিল ছবি। অবশ্য সোনম আর ধানুশের এবারই প্রথম একসঙ্গে কাজ নয়। এর আগে তাঁরা দুজন জুটি হয়েছিলেন ‘রানঝানা’ সিনেমায়। আনন্দ এল রায়ের সেই ছবিতে দুজনের রসায়ন প্রশংসিত হয়েছিল। আইএএনএস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.