করণ জোহরের পরিচালনায় অভিনয় তো বটেই, তার সঙ্গে রুপালি পর্দাও ভাগাভাগি করেছেন আনুশকা শর্মা। তাদের মধ্যে সম্পর্কের রসায়নটা বেশ ভালই বলা চলে। কিন্তু করণের শোতে এসে আনুশকা জানালেন বিস্ফোরক তথ্য। তিনি জানান, করণ জোহর বলিউডের নায়িকাদের গায়ে বেশ বাজেভাবে হাত দিয়ে থাকেন। আনুশকা নিজেও নাকি বাদ যাননি এই তালিকা থেকে।
তার অভিযোগ, করণ নাকি প্রায়ই এমনটা করে থাকেন। বলিউডের বেশ ক্ষমতাশালী ব্যক্তিত্ব বলে পরিচিত নায়িকারাও তার যৌন নিগ্রহ মুখ বুজে সহ্য করে থাকেন। এমনটাই দাবি করছেন আনুশকা শর্মা। নিজের ঠোঁটকাটা স্বভাবের কারণে এসব কথা সোজাসাপটা জানিয়ে দিলেন গণমাধ্যমকে।
‘কফি উইথ করণ সিজন ৫’ এর একটি পর্বে তিনি আর ক্যাটরিনা কাইফ এসেছিলেন করণ জোহরের অতিথি হয়ে। সেখানেই কথায় কথায় করণ জোহর জানান- ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি নির্মাণের সময়ে তিনি প্রায় আনুশকার প্রেমে পড়ে গিয়েছিলেন। তারপরেই সবার সামনে এই বিস্ফোরক মন্তব্য করেন আনুশকা।
বলিউড অভিনেত্রী বলেন- ‘এই প্রসঙ্গটা এখন না তোলাই উচিত হবে! তুমি আমার প্রেমে পড়ে গিয়ে ওইরকম করতে বুঝি? আমি এক সময় ভেবেছি পুলিশে অভিযোগ করব কি না! বলতে বাধ্য হচ্ছি- তুমি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ করার সময় আমার গায়ে খুবই বাজেভাবে হাত দিতে। শুধু আমিই নই, দিন কয়েক আগে এই একই অভিযোগ করেছে জ্যাকলিন ফার্নান্ডেজও। জ্যাকলিনের দাবি, কয়েকদিন আগেই এক পার্টিতে করণ ওর গায়ে খারাপভাবে হাত বুলিয়েছে।
সবাই প্রথমে ভেবেছিলেন, আনুশকা বোধ হয় রসিকতা করছেন। সেই জন্যেই কথাটা শোনার পরে রসিকতা করেন ক্যাটরিনা কাইফ। তিনি বলেন, ‘মনে হয় তোমার ভেতর থেকে আগুন বের করার জন্যে এরকম করতেন করণ।’ কিন্তু তারপরেই বুঝতে পারেন ক্যাটরিনা, আনুশকা মোটেও রসিকতা করছেন না। কেননা একের পর এক বিস্ফোরক অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে আনতে থাকেন আনুশকা। বেগতিক দেখে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘এইসব কথাবার্তা আপাতত বন্ধ থাক। আমি তোমাদের দুইজনকেই খুব ভালবাসি! তাই চাই না, দু’জনের কেউই কোনো সমস্যায় পড়ুক।’