প্রচারণার জন্য প্রেম করছেন সেলেনা, বললেন বিবার

selena_bibarনতুন করে প্রেমে পড়েছেন পপ তারকা সেলেনা গোমেজ। সেলেনার নতুন প্রেমিকের নাম ‘দ্য উইকেন্ড’। তিনি একজন কানাডিয়ান পপ তারকা। নতুন প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে সেলেনাকে। আর এই নিয়ে আপত্তি তুলেছেন সেলেনার সাবেক প্রেমিক জাস্টিন বিবার। তার মতে, সেলেনা উইকেন্ডকে নিজের স্বার্থে ব্যবহার করছেন!

দীর্ঘদিন রিহ্যাবে কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সেলেনা। ক্রিসমাসের আগে থেকেই প্রেম করছেন উইকেন্ডের সাথে। একসঙ্গে এখনও কোন অভিসারে না গেলেও বিভিন্ন জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে দুজনকে।

ওদিকে জাস্টিন বিবার বলছেন, অনেকদিন পর লাইমলাইটে ফিরলেও তেমন প্রচার নেই সেলেনার। যে কারণে উইকেন্ডের সাথে সেলেনার মেলামেশার বিষয়টা বিবার প্রচারণা পাওয়ার কৌশল হিসেবে নিয়েছেন।

সবকিছু দেখে একটি সংবাদ সূত্র বলছে, হয়ত সেলেনা এবং উইকেন্ড একসঙ্গে কোন গানের কাজ করছেন। এই কারণেই দুজন একসঙ্গে সময় কাটাচ্ছেন। যদিও অপরপক্ষ বলছে, তারা প্রেম করছেন। কারণ দুজনকে নাকি প্রকাশ্যে চুমু খেতে দেখা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.