রণবীর-আলিয়ার বিয়ে, মুম্বাই ফিরলেন ঋষি কাপুর

রণবীর-আলিয়ার বিয়ে, মুম্বাই ফিরলেন ঋষি কাপুর।

বিরাট কোহলি-আনুশকা শর্মা, সোনম কাপুর-আনন্দ আহুজা, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন ও নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার বাজতে যাচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের সানাই।

চিকিৎসার জন্য গত বছর লন্ডনে পাড়ি জমিয়েছিলেন রণবীরের বাবা ঋষি কাপুর। তার থেকে বিরতি নিয়ে সম্প্রতি মুম্বাই ফিরছেন বর্ষীয়ান এই অভিনেতা।

জানা গেছে- ছেলের বিয়ের জন্যই নাকি চিকিৎসা থেকে কিরতি নিয়ে মুম্বাই ফিরেছেন ঋষি কাপুর।

এখানেই শেষ নয়, রণবীর-আলিয়ার বিয়ের তারিখ নির্ধারণ করার জন্য নাকি পণ্ডিতের সঙ্গেও দেখা করেছেন কাপুর ও ভাট পরিবার।

সব ঠিক থাকলে আগামী এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.