শ্রীদেবী হয়ে আসছেন বিদ্যা বালান

শ্রীদেবী হয়ে আসছেন বিদ্যা বালান।

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এতে শ্রীদেবীর ভূমিকায় অভিনয় করবেন বলিউড তারকা বিদ্যা বালান। জানতে চাওয়া হয় বিদ্যার কাছেই, শ্রীদেবীর চরিত্রে সত্যিই অভিনয় করছেন না কি? বিদ্যা বালান কেন, বলিউডের যেকোনো নায়িকাই এ প্রস্তাব পেলে লুফে নেবেন। বিদ্যা বালান কেন নয়? নানা প্রশ্নে ঘুরে ফিরে আসে শ্রীদেবীর জীবনীভিত্তিক ছবির কথা। তিনি কি করবেন? তিনি কি পারবেন এ চরিত্রে অভিনয় করতে? বিদ্যা বলেন, আমিই নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই অনুভূতি নিয়েই আমি বেড়ে উঠেছি। আমার বিশ্বাস, এ কারণেই আমি আজ এখানে।

যখন আমাকে ‘ইশকিয়া’ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, মনে হলো খুব কম চিত্রনাট্যেই এভাবে নারীকে তুলে ধরা হয়।
যখন সেটা পড়লাম, সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে গিয়েছিলাম।’ শ্রীদেবীর ভূমিকায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, শ্রীদেবীর চরিত্রে অভিনয়ের জন্য সাহস লাগে। তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি কাজটি করব। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন এই অভিনেত্রী। ১৯৭৯ সালে ‘সোলভা সাওয়ান’ ছবির মধ্য দিয়ে হিন্দি ছবিতে তার অভিষেক হয়। ১৯৮৭ সালে ‘নাগিনা’ ছবির মাধ্যমে ব্যাপক খ্যাতি ও পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.