চট্টগ্রাম বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবাসহ বিমান যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩ হাজার পিস ইয়াবাসহ বিমান যাত্রী আটক।

চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ওমানে যাওয়ার পথে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে মো. শাহেদ (৩৫) নামে এক যুবককে। ওই সময় তার কাছ থেকে নিরাপত্তাকর্মীরা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়  তাকে  আটক করা হয়।

আটক শাহেদ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. মোস্তফার ছেলে। বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক গাজী খায়রুল কবির খবরটি নিশ্চিত করেছেন।

খায়রুল কবির বলেন, ট্রলি ব্যাগের হাতলে যে পাইপ থাকে, তার ভেতরে করে ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানবন্দরের বোর্ডিং লাউঞ্জে প্রবেশের সময় স্ক্যানারে ইয়াবাগুলো ধরা পড়ে। পরে নিরাপত্তাকর্মীরা শাহেদকে আটক করেন।

শাহেদ মাসকাটগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজের যাত্রী ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.