লালমনিরহাটে বন্ধ থাকা বিমানবন্দর চালুর দাবীতে পথসভা

লালমনিরহাটে বন্ধ থাকা বিমানবন্দর চালুর দাবীতে পথসভা।

লালমনিরহাটে বন্ধ হয়ে থাকা বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালুর দাবীতে সাইকেল র‌্যালী ও পথসভা কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের আয়োজনে জেলা সদরের মোগলহাট জিরো পয়েন্ট এলাকা থেকে একটি সাইকেল র‌্যালী বের হয়।
র‌্যালীটি যাত্রাপথে স্থানীয় দুরাকুঠি বাজার, বালাপুকুর বাজারে পথসভা করে। পরে জেলা শহরের মিশন মোড় এলাকায় সভার মাধ্যমে শেষ হয়।
উন্নয়ন আন্দোলন পরিষদের সভাপতি সুপেন দত্তের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন- জেলা চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, কামরুল ইসলাম বকুল, মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ। বক্তারা অবিলম্বে বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু করা দাবী জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.