ফেরদৌস প্রসঙ্গে মুখ খুললেন ঋতুপর্না

ফেরদৌস প্রসঙ্গে মুখ খুললেন ঋতুপর্না।

ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বেশ সমালোচিত ঢাকাই ছবির চিত্রনায়ক ফেরদৌস।

এ বিষয়ে ভারতে ‘কালো তালিকাভুক্ত’ হয়ে ভিসা বাতিল হয় তার। ১৬ এপ্রিল রাতেই ঢাকা ফিরতে হয় তাকে ।
দেশে ফেরার পরেও সমালোচনা ও তিরস্কার পিছু ছাড়েনি ফেরদৌসের।
ভুল করেছেন স্বীকার করে জাতির কাছে ক্ষমাও চেয়েছেন ফেরদৌস।
আবেগতাড়িত হয়ে ভারতের নির্বাচণী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে জানান তিনি। তবু দেশের রাজনৈতিক মহলে ও সোশ্যাল মিডিয়ায় নানাভাবে তিরস্কৃত হচ্ছেন ফেরদৌস।
তবে এবার ফেরদৌসের পক্ষে কথা বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্না । ঢাকাই ছবিতেও তিনি সমান জনপ্রিয়।
ফেরদৌস প্রসঙ্গে এক ভারতীয় গণমাধ্যমে ঋতুপর্না জানান, ‘কলকাতায় ফেরদৌসের দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে। কয়েক দশক ধরে কলকাতায় সুনামের সঙ্গে কাজ করছেন তিনি। তার ‘হঠাৎ বৃষ্টি’ ছবিটি এখনও সিনেমাপ্রেমীদের হৃদয়ে দাগ কেটে আছে।’
এরপর তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আইনটা জানা ছিল না তার। ভারতীয় ওই আইন বিষয়ে জ্ঞান থাকলে এভাবে প্রচারণায় অংশ নিতেন না তিনি। তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এ বিষয়টা বিবেচনায় রাখা উচিত।’
উল্লেখ, ৫০টিরও বেশি কলকাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদৌস । এর মধ্যে ১৫টি চলচ্চিত্রে তিনি ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করেছেন। সে হিসাবে ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌসের ভালো বন্ধুত্ব রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.