শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ রফিক উল্লাহ (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।
রোববার (২১ এপ্রিল) দুপুরে দুবাই থেকে আসা এফ-২৫৫৮৯ ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওইদিন রাতে পতেঙ্গা থানায় তাকে সোপর্দ করা হয়।

চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, দুবাই থেকে ওই ফ্লাইটে আসার পর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তিনি অবৈধ কোনো কিছু নেই বলে দাবি করেন। পরে দেহ তল্লাশি করে একশ গ্রাম স্বর্ণ ও কোমরের বেল্টে স্বর্ণের বকলেস পাওয়া যায়।

তিনি বলেন, পরে তার ব্যাগে তল্লাশি করে সাত পিস চাকতি, স্বর্ণের বকলেস একটি, স্বর্ণের পাতসহ মোট এক হাজার ৯৬০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.