সাবেক এমডিসহ বাংলাদেশ বিমানের ১০ কর্মকর্তাকে দুদকে তলব

সাবেক এমডিসহ বাংলাদেশ বিমানের ১০ কর্মকর্তাকে দুদকে তলব।

পাইলট নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ২৮, ২৯ ও ৩০ জুলাই তাদের তলব করে মঙ্গলবার অনুসন্ধন কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম আলাদা নোটিস দিয়েছেন।

মুসাদ্দিক আহমেদকে ৩০ জুলাই সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়।

আগের দিন বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, চিফ ফাইনান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান খানকে তলব করা হয়েছে।

বিমানের পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পণ্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়াং অ্যান্ড মেটারিয়েল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম, পরিচালক (কাস্টম সার্ভিস) মুমিনুল ইসলাম ও জিএম (প্রশাসন) বুশরা ইসলামকে ২৮ জুলাই তলব করা হয়েছে।

চারটি পৃথক নোটিসে তাদের তলব করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

দুদকের বর্তমান কর্মকর্তার দুদকে উপস্থিত হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের বরাবর নোটিস পাঠিয়ে অনুরোধ করা হয়।

এর আগে গত ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ গমনে নিশেষাজ্ঞা দেয় দুদক।

সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদকের কর্মকর্তারা বলছেন, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন’

সূত্রঃ বাংলা নিউজ ২৪.কম

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.